দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাজ্যে প্রথমবারের মতো ডিজেলের গড় খুচরা দাম লিটারপ্রতি ২ পাউন্ড ছাড়িয়েছে। শুক্রবার দেশটির মোটরিং সংস্থা আরএসি প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশজুড়ে ডিজেলের গড় দাম লিটারপ্রতি ২০০ দশমিক ০১ পেন্সে পৌঁছেছে।
বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ার মধ্যেই যুক্তরাজ্যে ডিজেলের এই নতুন রেকর্ড হয়েছে। এর আগে সোমবার ডিজেলের দাম লিটারপ্রতি ১৯৯ দশমিক ০৯ পেন্সে পৌঁছেছিল, যা ২০২২ সালের জুনে রেকর্ড হওয়া সর্বোচ্চ দামের চেয়ে বেশি। রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর ওই সময় জ্বালানির দাম দ্রুত বেড়েছিল।
আরএসির নীতিবিষয়ক প্রধান সাইমন উইলিয়ামস বলেন, জ্বালানির দাম বাড়ার প্রবণতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এদিকে বিশ্ববাজারে জ্বালানির দাম কমাতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো শুক্রবার ফ্রান্সের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। প্রস্তাবটিতে বাজারে সরবরাহ বাড়াতে ডিজেলের মজুত ছাড়ার বিষয়টি বিবেচনা করা হয়েছে। জ্বালানির দাম কমাতে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই এ আলোচনা হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিশ্ববাজারে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানির দাম নিয়ন্ত্রণে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে জি-৭ নেতাদের সঙ্গে আলোচনা করতে চান। এ বিষয়ে তিনি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।
শুক্রবারের হিসাবে ১ মার্কিন ডলারের মূল্য ছিল ০ দশমিক ৭৫৭৩ পাউন্ড।
সূত্র: রয়টার্স
এমএস/